শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আজ আরাফার দিন, খুতবায় নতুন খতিব শায়খ ড. হুসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

আজ পবিত্র হজ। হাজীদের আরাফাত ময়দানে অবস্থানের দিন। টানা পাঁচদিনের হজব্রত পালনের লক্ষ্যে মিনার অদূরে আরাফাত ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়।

লাখ লাখ হাজীর কণ্ঠে উচ্চারিত ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা-শারিকালাকা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হবে এখানকার আকাশ-বাতাস।

দুনিয়া ও আখিরাতের কল্যাণ, রহমত প্রাপ্তি ও স্বীয় গুনাহ মাফের জন্য আল্লাহ তায়ালার কাছে অশ্রুসিক্ত ফরিয়াদ জানাবেন সমবেত মুসলমানেরা। বিশ্ব ভ্রাতৃত্বের এক অনুপম দৃশ্যের অবতারণা হবে আজ আরাফাতের ময়দানে।

৯ জিলহজ (সোমবার) সূর্যোদয়ের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ৭০ লাখেরও বেশি মুসলমান সমবেত হচ্ছেন মক্কা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাত ময়দানে।

এদিকে, হজের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আরাফাতের ময়দান সংলগ্ন মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হয়। এই মসজিদটি সেই স্থানে নির্মিত যেখানে দাঁড়িয়ে হযরত মোহাম্মদ সা. তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। গভীর মনোযোগের সঙ্গে মসজিদে নামিরা থেকে দেয়া বয়ান বা খুৎবা শুনবেন হজযাত্রীরা।

এ বছর আরাফার ময়দানে হজের খুতবা দিবেন মসজিদে নববির সম্মানিত ইমাম ও খতিব, মদিনা শহরের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি শায়খ ড. হুসাইন আলুশ শায়খ।

বাদশা সালমান এরইমধ্যে এ ব্যাপারে একটি রাজকীয় ফরমান জারি করেছেন।

এ বছর হজের খুতবা দিবেন নতুন শায়খ, জানুন তার পরিচয়

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ