বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘বিএনপিকে নির্বাচনে চায় না সরকার, তবে আমরা নির্বাচন করবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার না চাইলেও বিএনপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়াকে মুক্ত করেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।

রোববার দুপুরে স্বেচ্ছাসেবক দলের ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণের পর তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনে আসুক, সেটি আওয়ামী লীগ চায় না বলেই তারা নানা অজুহাতে বাধা সৃষ্টি করছে। তবে যত বাধাই তৈরি করুক না কেন, খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচনে অংশ নেবে বিএনপি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এমন শপথই নিয়েছে। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন কৌশল করছে। আর সে জন্য একেক সময় একেক ধরনের কথা বলে।

তিনি আরও বলেন, বিএনপির হাতে তো স্টিয়ারিং নেই। স্টিয়ারিং তো তাদের (বর্তমান সরকারের) হাতে। এক-এগারোর সরকার তো আওয়ামী লীগই এনেছিল। অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এক-এগারোর সরকারকে বৈধতা দিয়েছিল। সুতরাং সেই এক্সপেরিয়েন্স তাদেরই আছে। এক-এগারোর ষড়যন্ত্র যদি আচ পাওয়া যায় তাহলে সেটা তারাই করছে।

‘মাদক নিয়ন্ত্রণে দেশের মাজারগুলোতে তল্লাশির আহ্বান আলেমদের’

বিএনপি না এলে এককভাবে নির্বাচন করবে জাপা

-আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ