বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঢাকায় কোন বস্তি থাকবে না : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বস্তিবাসীর জীবনমানের উন্নয়নে কাজ করছে সরকার। রাজধনীর বিভিন্ন এলাকায় বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণ করা হবে এবং ঢাকায় কোন বস্তি থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দাশেরকান্দি পয়:শোধনাগার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকাসহ বিভিন্ন নগরীর বস্তিবাসীর পুর্ণর্বাসনে শিগগিরই মহাপরিকল্পনা নিয়ে কাজ শুরু করবে সরকার। এলক্ষ্যে এখন যেসব এলকায় বস্তি রয়েছে সেখানে বহুতল ভবন নির্মাণ করা হবে। সেসব ফ্লাটে সুস্থ্য জীবনযাপন করবেন বস্তিবাসীরা। তবে সক্ষমতা অনুযায়ী ফ্ল্যাট ভাড়া দিয়ে বস্তীবাসীর থাকতে হবে বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, সরকার নগর এলাকায় বস্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে। বিভিন্ন নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় বস্তির কারণে ভূমির অপচয় হচ্ছে। বস্তির একপাশে কিছু জায়গা নিয়ে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। ৫০০ বর্গফুটের মতো ফ্ল্যাট হলেও বস্তির চেয়ে ভালোভাবেই বসবাস করতে পারবে এসব পরিবার। ঢাকা শহরে এখন যেমন বস্তি রয়েছে আর এমন বস্তি থাকবে না। বহুতল ভবন নিমার্ণ করে দিবে। সবাই ফ্ল্যাট থাকতে পারবে। দিন সপ্তাহিক মাসিক ভাড়া দিয়ে থাকতে পারবে।

দেশের উন্নয়নের জন্য ধনী লোকের যেমন দরকার। তেমননি বস্তিবাসীরও প্রয়োজন রয়েছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য আমাদেরকেও ভাবতে হবে। তাদের জন্য আমাদের কাজ করতে হবে। কারণ আমার রাজনীতি তো তাদেরই জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম-

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ