বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

যানজটের খবর ফেসবুকে জানাবে র‌্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়কের কোথায় কী অবস্থা, তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে সবাইকে জানানোর উদ্যোগ নিয়েছে র‌্যাব। মহাসড়কের পাশাপাশি রেল স্টেশন ও লঞ্চঘাটের অবস্থাও র‌্যাবের বিভিন্ন ফেসবুক পাতায় জানানো হবে।

আজ শনিবার কোরবানি ঈদের ছুটিতে নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনগণকে তথ্য দেওয়ার কথা জানান র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে‌ র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘প্রতি চার ঘণ্টা পর পর র‌্যাবের বিভিন্ন ফেসবুক পেজে সড়কের অবস্থান সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে। এতে সাধারণ মানুষ তার চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন।’

মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কগুলোতে র‌্যাবের বিশেষ তদারকি থাকবে বলেও জানান বেনজীর। তিনি বলেন, ‘মহাসড়কগুলোর বিভিন্ন পয়েন্টে র‌্যাবের অবস্থান এবং টহল থাকবে। সড়ক দুর্ঘটনা রোধ, যানজট দূরসহ বিভিন্ন বিষয়ে নজরদারি করা হবে।’

ঈদ ও ছুটির এই সময়টিতে দুই সপ্তাহের জন্য সারা দেশে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও জানান বেনজীর।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ