বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মিনিটে কলচার্জ ১০ পয়সা করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব মোবাইল ফোন অপারেটরের মিনিট প্রতি কলচার্জ ১০ পয়সা করার দাবি জানিয়েছে সিটিজেন রাইটস মুভমেন্ট। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ তথ্য জানায়।

গত ১৩ আগস্ট মধ্যরাত থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা- বিটিআরসির নির্দেশে দেশের সব মোবাইল ফোন অপারেটর সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা উঠিয়ে ৪৫ করার নির্দেশনা দেয়। এরপর থেকে ২৫ পয়সার গ্রাহকদের বেশি অর্থ গুণতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে সিটিজেনস রাইটস মুভমেন্ট বিটিআরসির নানা ভূমিকার সমালোচনাও করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিটিজেন রাইটস মুভমেন্টের মহাসচিব তুষার রেহমান। বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদও এতে উপস্থিত ছিলেন।

তুষার রেহমান বলেন, কলরেট বিষয়ে বিটিআরসির ভাষ্য শুনলে মনে হয়, তারা মোবাইল ফোন কোম্পানিগুলোর মুনাফা বাণিজ্যের অংশীদার বৈ কিছু নয়।

মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ তুলে তা তদন্তেরও দাবি জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি উত্থাপন করেন তুষার রেহমান।

দুই দশকে মোবাইল ফোন অপারেটটরা কত টাকা বিদেশে নিয়েছে, তা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি জানান তিনি। একইসঙ্গে বিটিআরসির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি সামাজিক পর্যালোচনা পরিষদ গঠনের দাবিও জানানো হয়।

সিটিজেন রাইটস মুভমেন্টের আরও কিছু দাবির মধ্য ছিল- তরুণ প্রজন্মের কথা ভেবে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত এই ৮ ঘণ্টা প্রতি মিনিট সর্বোচ্চ কল চার্জ ১ টাকা নির্ধারণ করা; প্রতি ১০ জিবি ইন্টারনেটের মূল্য ১০০ টাকা নির্ধারণ।

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম’/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ