বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মার্কিন যাজককে মুক্তি দেয়ার আহ্বান ফের প্রত্যাখ্যান তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে তুরস্কে গৃহবন্দি মার্কিন যাজক অ্যান্ড্রু ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান শুক্রবার তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেছে তুর্কি হাইকোর্ট।

ওই যাজককে মুক্তি দেয়া না হলে তুরস্কের বিরুদ্ধে আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ওয়াশিংটনের পক্ষ থেকে হুমকি দেয়ার পর তুরস্কের আদালত এ রায় দিল। খবর আনাদোলুর।

দেশটির হাইকোর্ট গতকাল শুক্রবার এক রায়ে বলেছে, মার্কিন যাজক ব্রানসনকে তার কারাদণ্ড তুরস্কের মাটিতেই ভোগ করতে হবে। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বার ব্রানসন আইনজীবীদের মাধ্যমে তাকে মুক্তি দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়ে প্রত্যাখ্যাত হলেন।

তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে’র সঙ্গে যোগসাজশ এবং ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের হোতাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই বছরের অক্টোবরে ব্রানসনকে আটক করা হয়।

 ব্যবসা নিয়ে দুঃশ্চিন্তা আর নয়  ক্লিক

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নুচিন বৃহস্পতিবার রাতে আঙ্কারাকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, ব্রানসনকে মুক্তি দেয়ার আহ্বান আরেকবার নাকচ করে দিলে তুরস্কের বিরুদ্ধে তার মন্ত্রণালয় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে।

মার্কিন যাজক ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্ক ও আমেরিকার মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এর জের ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  তুরস্কের পণ্যের ওপর নানারকম বাড়তি শূল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আংকারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এরইমধ্যে তুরস্কও মার্কিন কিছু পণ্যের ওপর বাড়তি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে। মার্কিন পদক্ষেপে চলতি আগস্ট মাসের শুরু থেকে এ পর্যন্ত তুর্কি মুদ্রা লিরার মান শতকরা প্রায় ৩০ ভাগ পড়ে গেছে।

এরদোগানের পাশে কাতার; দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ