বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে ফ্রান্স-তুরস্ক ঐক্যবদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কাজ করতে ঐক্যবদ্ধ হয়েছে ফ্রান্স ও তুরস্ক। গতসপ্তাহে তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর যুক্তরাষ্ট্র দ্বিগুন হারে শুল্কারোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যয়ভাবে শুল্কারোপ নিয়ে শুক্রবার ফ্রান্সের অর্থমন্ত্রীর সাথে ফোনে কথা বলেছেন আঙ্কারার অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক। যদিও তুরস্কও মার্কিন পণ্য অ্যালকোহল, তামাকজাত পণ্য ও গাড়ির ওপর প্রতিশোধমূলক শুল্কারোপ করেছে।

তুরস্কের অর্থমন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, উভয় কূটনৈতিক দেশ দ্বয়ের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিষয়েও কথা বলেছেন। আগামী ২৭তারিখে তারা পেরিসে একটি বৈঠকে বসার ব্যাপারেও একমত হয়েছে বলে জানিয়েছে আঙ্কারার সরকার সমর্থিত গণমাধ্যম ‘ডেইলি সাবা’।

সাবা জানায়, সম্প্রতি মার্কিন একজন যাজককে মুক্তি না দেয়ার জেরে তুর্কি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলে ওয়াশিংটনের সাথে আঙ্কারার দ্বিপক্ষীয় সম্পর্ক তলানিতে যায়। তবে আলবায়রাক ফোনে কথা বলার সময় ফ্রান্সের অর্থমন্ত্রী ও তাদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তুরস্কের প্রতি সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। আনাদোলু এজেন্সি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ