বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনা, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁও এলাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায়  রোড ডিভাইডারের  সংস্কার কাজ করার সময় মাইক্রোবাস চাপায় ১ শ্রমিক নিহত ও ১ শ্রমিক আহত হয়েছেন।  শনিবার (১৮ আগস্ট) ভোরে এ ঘটনাটি ঘটে। তেজগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মো. আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম শফিকুল ইসলাম (৪০) ও আহতের নাম ইসমাঈল হোসেন (৪০)। নিহত শফিকুল শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার তারাকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং আহত ইসমাঈল একই এলাকার বাসিন্দা মোশাররফ হোসেনের ছেলে।

এসআই মো. আলী জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের রাস্তায় রাতে রোড ডিভাইডার সংস্কারের কাজ করছিল শ্রমিকরা। রাত আনুমানিক ৩টার দিকে একটি দ্রুতগামী একটি মাইক্রোবাস তাদের ওপর তুলে দেয়। এতে দু'জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫ টায় শফিকুলকে মৃত ঘোষনা করেন। আহত ইসমাঈল হোসেন চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক।

তিনি আরও বলেন, মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

‘হিন্দু-মুসলিম বিচার না করে আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ