বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

তুরস্কের সঙ্গে ৩৮০ কোটি ডলারের চুক্তি চীনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক যাজককে গ্রেপ্তার করা নিয়ে ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে দূরত্ব তৈরি হওয়ার মধ্য দিয়ে তুরস্কের প্রতি অথ্যনৈতিক সমর্থন জানিয়েছে চীন।

ডেইলি পাকিস্তানের বরাতে জানা যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে  বলেছে, তারা আশা করে তুরস্ক  সাময়িক অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে পারবে খুব তাড়াতিাড়ি।

দু’বছর আগে তুরস্কে যে ব্যর্থ সামরিক অভ্যুত্থান হয় তাতে অ্যান্ড্রিউ ব্রুনসন নামের ওই মার্কিন যাজকের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিলো তুরস্ক।

এখন দেশটির আইন অনুযায়ী তার বিচার চলছে বলে জানা গেছে। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মুক্তি দিতে তুরস্কের ওপর চাপ দিয়ে আসছেন। কিন্তু আঙ্কারা বলছে, আইন সবার জন্য সমান।

তুরস্কের বিদ্যমান আইন অনুযায়ী তার বিচার হবে। কিন্তু তুরস্কের এই পদক্ষেপে ক্ষুব্ধ হন ট্রাম্প । কয়েকদিন আগে তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেন।

এ অবস্থায় মার্কিন ডলারের তুলনায় তুর্কি মুদ্রা লিরার মূল্য কমে গেছে। যদিও আঙ্কারা মার্কিন যাত্রীবাহী বিমান, অ্যালকোহল ও তামাকজাতীয় পণ্য আমদানির ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে।

এই অবস্থায় সামরিক জোট ন্যাটোর এই দুই সদস্য রাষ্ট্রের মধ্যে ব্যাপক টানাপড়েন শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার এ বিষয়ে প্রথমবারের মতো মন্তব্য করলো বেইজিং।

ব্যবসায় হিসাবের দুঃশ্চিন্তা দূর করতে এলো বিসফটি- ক্লিক

সূত্র: ডেইলি পাকিস্তান

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ