বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

কুরবানির আগে চড়া মসলার বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  কুরবানি ঈদের আগে চড়া গরম মসলার দর। দাম বৃদ্ধির জন্য পরস্পরকে দায়ী করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা।

ক্রেতাদের স্বার্থে উৎসবের আগে বাজার তদারকি আরও কঠোর করার আহ্বান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ক্যাবের।

মাংস রান্নায় দরকার নানা ধরনের গরম মসলা। তাই কোরবানি ঈদে চাহিদা বাড়ে মসলার। বাজার বুঝে দামও বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

রাজধানীর বাজারে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার ৫০০ থেকে এক হাজার ৮০০ টাকায়। এক মাস আগেও যা ছিল ২০০-৩০০ টাকা কম। খুচরা পর্যায়ে কিছুদিন আগেও যে জিরা ৩৮০ টাকা কেজিতে পাওয়া যেত, এখন তা ৪৩০ টাকা। লবঙ্গের কেজি উঠেছে এক হাজার থেকে ১২০০ টাকা আর দারুচিনি ৩০০ থেকে ৩৫০ টাকা।

গরম মসলার দাম বাড়ার জন্য পরস্পরকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন পণ্যের দাম সহনশীল রাখতে বাজার তদারকি বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছে ক্যাব।

বাজার সহনশীল রাখতে দোকানে পণ্যের মূল্য তালিকা রাখার নিয়মে কড়াকড়ি আরোপের তাগিদ ক্যাবের।

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ