বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

উ. কোরিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেপ্টেম্বরে উ. কোরিয়া সফরে যাচ্ছেন। উ. কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন।

সিঙ্গাপুরভিত্তিক ‘স্ট্রেইট টাইম’ শনিবার এ খবর দিয়েছে। তবে পত্রিকাটি খবরের উৎস সম্পর্কে কিছু জানায়নি এবং চীনের পক্ষ থেকেও বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

আগামী ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে বলে কথা রয়েছে। সিঙ্গাপুরের পত্রিকাটি বলেছে, শেষ মুহূর্তে বিশেষ কিছু না ঘটলে সফরসূচি ঠিক থাকবে।

২০১২ সালে চীনের ক্ষমতায় আসার পর শি জিনপিংয়ের এটাই হবে উত্তর কোরিয়ায় প্রথম সফর।ছাড়া, ১৩ বছর আগে অর্থাৎ ২০০৫ সালে চীনের প্রেসিডেন্ট হু জিনতাও সর্বশেষ উত্তর কোরিয়া সফর করেছিলেন।

চীন হচ্ছে উত্তর কোরিয়ার নিকটতম প্রতিবেশী এবং ঘনিষ্ঠ ব্যবসায়িক মিত্র।চলতি বছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দু বার চীন সফর করেছেন। এসব সফরের মাধ্যমে তিনি চীনের সঙ্গে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা করেছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইমরান খানের প্রথম ১০০ দিনের পরিকল্পনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম’/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ