বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘সড়ক আন্দোলনে গ্রেফতার শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনকারী কোমলমতি শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

কোমলমতি শিশুরা যখন রাস্তায় নেমে এসেছে, তখন তাদেরকে লাঠিপেটা করে রক্তাক্ত করায় সচেতন মানুষ সরকার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, শিশুরা দেশের পরিস্থিতি কোন পর্যায়ে তা দেশবাসীা সামনে নিয়ে এসেছে। দেশে যে কোন নিয়ম-শৃঙ্খলা নেই, চেইন অব কমান্ড বলতে কিছু নেই তা দেশবাসির সামনে পরিস্কার করে দিয়েছে।

শিশু শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে সরকারের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র তুলে এনেছে।

আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আরও বলেন, নিরাপদ সড়ক দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার করে সরকার আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার চষ্টো করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি দিতে পারছেন না। লোভ ও ক্ষমতার লোভ পরিহার করতে পারলে অত্যন্ত বলিষ্ঠতার সাথে দায়িত্ব পালন করা যায় যে, তা শিশু শিক্ষার্থীরা প্রমাণ করে দিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচন নিরপেক্ষ করতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন পরিচালনা করা সম্ভব হবে না।

পীর সাহেব চরমোনাই বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় দেশবাসিকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ