বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তুরস্ক আরও শক্তিশালী হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে তুরস্কের অর্থবাজার আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী বেরাত আলবায়রাক।

বিদেশি বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশ্বাস দেন তিনি। সম্মেলনে বিদেশি ছয় হাজার বিনিয়োগকারী অংশ নেন।

তুর্কি অর্থমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তার দেশ চলমান সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।

আলবায়রাক জানান- চীন, রাশিয়া ও জার্মানির মতো দেশের সহযোগিতায় তুরস্ক নিষেধাজ্ঞার মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়ে নেবে। খবর পার্সটুডের।

তুরস্কের অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বহু দেশ এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মোকাবেলা করছে। তবে ওয়াশিংটনের এই অর্থনৈতিক চাপের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া দেখানো উচিত।

মার্কিন পাদ্রী অ্যান্ড্রু ব্রানসনকে আটকের ঘটনায় তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের মারাত্মক অবনতি হয়েছে। এর জের ধরে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের পদক্ষেপ নিয়েছেন এবং আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে মার্কিন পণ্যেও পাল্টা শুল্ক আরোপ করেছে তুরস্ক।

যাজককে মুক্তি দিলেও তুর্কি পণ্যে মার্কিন শুল্ক কমবে না

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ