বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। শুক্রবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে ওই এলাকায় এলিগেন লিমিটেড নামক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন তারা।

শ্রমিকরা জানান, আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতনের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করছিল না। এছাড়াও কারখানায় সদ্য যোগদান করা নতুন শ্রমিকরা ঈদ বোনাস না পাওয়ায় তারা চলতি মাসের অর্ধেক বেতন বোনাসের দাবি জানিয়ে আসছিলেন।

দুপুর পৌনে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সড়কের উভয় পাশে প্রায় ১০কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ব্যবসা নিয়ে দুশ্চিন্তা আর নয়-  ক্লিক 

নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চালাচ্ছে।

হোতাপাড়া গিভেন্সি গ্রুপের শিল্প পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইস্কান্দার জানান, অ্যালিগেন্ট কারখানার শ্রমিকরা সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।

অারও পড়ুন: হাফেজ মোশারফের মুফতি হবার স্বপ্ন কেড়ে নিল বেপরোয়া বাস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ