বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

প্রধানমন্ত্রীর কাছে ১০ মিনিট সময় চাইলেন ড. কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিটের জন্য দেখা করার সুযোগ চান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ধরে নিবেদন জানাতেও রাজি আছেন গণফোরামের সভাপতি।

শুক্রবার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত সংহতি সভায়  ড. কামাল হোসেন এ নিবেদন জানান।

নিরাপদ সড়ক ও কোটা সংস্কারের যৌক্তি দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীরন বন্ধ ও গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে গণফোরাম এ সংহতি সভার আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী যদি সুযোগ দেন তবে তার সঙ্গে কথা বলতে চাই। তিনি অনেক ব্যস্ত, রাষ্ট্রের অভিবাবক হিসেবে কাজের চাপে অনেক ব্যস্ত থাকেন। তারপরও তিনি যদি ১০ মিনিট সময় দেন তবে তার সঙ্গে দেখা করে কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে কথা মতবিনিময় করতে চাই। প্রধানমন্ত্রী এই দুটি আন্দোলনের সঙ্গে জড়িত সাধারণ যে শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিন। প্রয়োজনে আমি আপনার পা ধরতেও রাজি আছি, আপনার পা ধরে নিবেদন করতে চাই যে গ্রেফতার করা শিক্ষার্থীদের আপনি মুক্তি দিন।’

কোটা সংস্কার এবং সড়ক নিরাপত্তা চাওয়া তো অন্যায় নয় উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত আবেদন যে আপনি উদারতার পরিচয় দিন। গ্রেফতার হওয়া শিক্ষার্থীদের ছেড়ে দিন। সামনে ঈদ, ঈদ উপলক্ষে আপনি সবাইকে মুক্তি দিন।’

তিনি আরো বলেন, ‘একাত্তরের পর অনেক স্বৈরাচারই ক্ষমতায় এসেছে কিন্তু টিকতে পারেনি। স্বৈরাচারী কায়দায় কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। আগামী ৩ বছর পর স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে। আসুন এই ৩ বছরের মধ্যে আমরা এমন বাংলাদেশ গড়ে তুলি যেখানে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না এবং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে তা বাস্তবায়িত হয়।’

ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মালিক জনগণ। রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তাদেরকে জণগণের সেবক হিসেবে দেশ শাসন করা উচিৎ। সবাইকে মালিক হিসেবে একত্রে দাঁড়াতে হবে। আসুন আমরা এই ঈদে এই বাণী নিয়ে গ্রামের বাড়ি যাই এবং সকলকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করি।’

আরও পড়ুন: গুজব ছড়ানোর অভিযোগে আটক ফারিয়া ৩ দিনের রিমান্ডে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ