বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

সংসদ নির্বাচনের বেশির ভাগ কাজ শেষ : ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনের আগে রাজনৈতিক দলের সাথে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে জানিয়েছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার কথা।

আজ বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সচিব বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট গ্রহণ হবে এটা ধরে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কি না, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কি না, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কি না, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থছাড় দেয়া হয়েছে কি না, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম ইত্যাদি আলোচনা করা হবে।

সচিব জানান, সার্কভুক্ত দেশসমূহের ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। আজকে বৈঠকে সে বিষয়েও আলোচনা হয়েছে।

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ