শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

'নাগরিকত্ব বহাল রেখেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নিতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাগরিকত্ব বহাল রেখেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন,  রোহিঙ্গাদের নাগরিকত্ব বহাল রেখেই তাদেরকে মিয়ানমারে ফেরত নিতে হবে।

গতকাল ১৫ আগষ্ট বৃহ:বার বাদ জোহর পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর কাউন্সিল অধিবেশনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গারা রাখাইন রাজ্য থেকে বস্তুচ্যুত মানুষ নয়, তারা রাখাইন রাজ্যে স্থায়ীবাসিন্দা, বৈধ নাগরিক। এনভিসিতে রোহিঙ্গাদের পরিচয় বাঙ্গালী হতে পারেনা। এনভিসিতে রোহিঙ্গাদের পরিচয় বাঙ্গালী দিয়ে, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বৈধ নাগরিকক্ত হরণের একটি সুগভীর ষঢ়যন্ত্রে মেতে উঠেছে। বাংলাদেশ সরকার এ ষড়যন্ত্রে পা দিয়ে আমাদেরকে লজ্জিত করেছে। ৯২ভাগ মুসলমাদেরদেশে বাংলাদেশ সরকার এ ধরনের আত্মঘাতি সিদ্ধান্ত নিতে পারেনা।

তিনি আরো বলেন, অভিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে রোহিঙ্গাদের নাগরিকত্ব বহাল রেখে তাদেরকে স্বদেশে স্বসম্মানে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। অন্যতায় এর পরিনতি হবে মারাত্বক ভয়াবহ, যার দায়বার সরকারকে বহন করতে হবে।

মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা বুরহানউদ্দিনের সবাপতিত্বে অনুষ্টিত কাউন্সিলে বিশেষ অথিতির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আব্দুর রবইউসূফী, যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, অফিস সম্পাদক মাওলানা আব্দুল গফফার,প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা সাইফুর রহমান।

আরও পড়ুন: নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে: সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ