বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘মানুষের অধিকার ফেরাতে জীবনবাজি রেখে সংগ্রাম করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। মানুষের অধিকার ফিরিয়ে আনতে জীবনবাজি রেখে আমাদের সংগ্রাম করতে হবে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার মুক্তি ও রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, দীর্ঘ নয় বছর খালেদা জিয়া মানুষের কাছে গেছেন। জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।

তিনি বলেন, ১/১১ সময় তিনি যখন কারাগারে যান, তখন সেখান (কারাগার) থেকে সরকারকে বাধ্য করেছিলেন জরুরি অবস্থা তুলে নিতে। আজকে তাদের চেয়েও খারাপ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার। তাদের হাতে মানুষের সমস্ত অধিকার কব্জা হয়ে আছে।

মির্জা ফখরুল আরো বলেন, সরকার কোমলমতি শিক্ষার্থীদের অরাজনৈতিক আন্দোলনকে নির্মমভাবে দমন করেছে। শিক্ষার্থীদের গ্রেপ্তার করেছে, তাদের তুলে নেওয়া হচ্ছে। মেয়েদেরকেও রেহাই দেওয়া হচ্ছে না। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। মানুষ তার ন্যায্য অধিকার আদায়েও আন্দোলন করতে পারবে না এটা কেমন কথা।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ