বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মক্কায় আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে এসে আরও পাঁচ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার মক্কা নগরীতে এই পাঁচজন হজযাত্রী মারা যান। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের রাধানগরের মো. আবুল কালাম (৬৯), কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ছোবহান সরকার বাড়ির মো. হারুন অর-রশিদ (৬১), নাটোরের মো. লাল চাঁদ মণ্ডল (৬০), শেরপুর জেলা সদরের এস এম আবদুল হক (৬৩) ও চট্টগ্রাম মহানগরীর ডেপুটি বাড়ির সুলতান আহমদ (৬৩)।

চলতি বছর সৌদি আরবে হজ করতে এসে এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে ছয়জন নারী ও ৩৪ জন পুরুষ।

এর আগে গত ১৪ জুলাই থেকে এ পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

যাদের হজের সামর্থ নেই, তাদের জন্য বিশেষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ