বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

বেছে বেছে বাঙালিদেরই তাড়াচ্ছে বিজেপি: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  অাসামের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিজেপিকে আক্রমণ অব্যাহত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করে বলেন, খসড়া চূড়ান্ত এনআরসিতে স্থান না পাওয়া অাসামের ৪০ লাখ বাসিন্দার মধ্যে ৩৮ লাখই বাঙালি।

এর মধ্যে ২৫ লাখ হিন্দু এবং বাকি ১৩ লাখ বাঙালি মুসলমান। গায়ের জোরে বিজেপি উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে হিন্দু শরণার্থী তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

একাধিক তথ্যপ্রমাণ হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বলেন, সরকারি নথি থাকা সত্ত্বেও এনআরসিতে বহু মানুষের নাম বাদ গিয়েছে। এমনকী ১৯৭১ সালের আগে ভোটার তালিকায় নাম থাকা অনেকের নামও এনআরসিতে নেই। ভোটের জন্য বিজেপি রাজনৈতিক খেলা শুরু করেছে বলে দাবি করেন তিনি।

এনআরসিতে নাম নথিভুক্ত করার পদ্ধতি নিয়েও প্রশ্ন করেন মমতা। তিনি বলেন, পুরোনো লোকেদের অনেকেরই সার্টিফিকেট নেই। তিন প্রজন্মের জন্ম সার্টিফিকেট কীভাবে একটি পরিবারের কাছে থাকবে? এই ইস্যুতে বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে মমতা প্রশ্ন করেন, অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো?

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ