বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

‘বিদেশে পলাতক বঙ্গবন্ধুর ৪ খুনির অবস্থান শনাক্ত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যায় জড়িত আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ খুনির অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শাহরিয়ার আলম জানান, ওই চার খুনিকে দেশে ফিরিয়ে আনার জটিল প্রক্রিয়ারও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

১৯৭৫ এর ১৫ আগস্ট রাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। এমনি বঙ্গবন্ধু হত্যার বিচারের সব পথ তারা বন্ধ করে দিয়েছিল।

ইতিহাসের নির্মম এই হত্যাকাণ্ডের বিচার প্রায় শেষ হলেও ৬ খুনিকে এখনও দেশে এনে ফাঁসি কার্যকর সম্ভব হয়নি। বিভিন্ন সূত্রমতে, রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্র ও নূর চৌধুরী কানাডায় অবস্থান করছে। এছাড়া শরিফুল হক ডালিম, কর্ণেল রশীদ, রিসালদার মোসলেহ উদ্দিন ও ক্যাপ্টেন আব্দুল মাজেদ বিভিন্ন দেশে পলাতক রয়েছে। তাদের অবস্থান নিয়ে দীর্ঘ দিন ধরেই কোনো তথ্য নেই সরকারের কাছে।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, অনেক চেষ্টার পর খুনিদের আশ্রয়দাতা দেশগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টানো সম্ভব হচ্ছে। এটা অনেক আশাবঞ্জক।

উল্লেখ্য, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ১২ খুনির মৃত্যুদণ্ড দেয় আদালত। এর মধ্যে ২০১০ সালের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ৫ ঘাতকের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে দায়মুক্ত হয় পুরো জাতি ও দেশ।
রায় কার্যকরের আগেই ২০০১ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান খুনি আজিজ পাশা। বাকিরা পলাতক।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শোকের কবিতা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ