বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ঈদে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল আজহা পরবর্তী ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ বুধবার, চলবে আগামী রোববার পর্যন্ত। এর আগে গত ৮ আগস্ট শুরু হয়েছিল ঈদের অগ্রিম টিকিট বিক্রি।

রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিহাট স্টেশনে সকাল বুধবার সকাল ৮টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় এ টিকিট দেওয়া হবে। আজ পাওয়া যাবে ২৪ আগস্টের টিকিট। একইভাবে ১৬, ১৭, ১৮, ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭, ২৮ আগস্টের টিকিট।

বরাবরের মতো এবারও মোট টিকিটের ৬৫ শতাংশ কাউন্টার থেকে দেওয়া হবে। বাকি ৩৫ শতাংশের মধ্যে ২৫ শতাংশ অনলাইন ও মোবাইলে। ৫ শতাংশ ভিআইপি এবং রেল কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে ৫ শতাংশ।

জানা গেছে, রেলভ্রমণ নিরাপদ করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারী সবার ছুটিও বাতিল করা হয়েছে। যা ব্যবস্থা আছে তা দিয়ে শতভাগ সেবা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। আর ট্রেনের সূচিতে যাতে কোনও বিপর্যয় না ঘটে, সেদিকে তারা বাড়তি নজর রাখছেন।

প্রসঙ্গত, যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিনদিন আগে থেকে কনটেইনার ও জ্বালানিবাহী ট্রেন ছাড়া কোনও গুডস ট্রেন চলাচল করবে না। ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস চলাচল করবে। ঈদের দিন আন্তঃনগর কোনও ট্রেন চলাচল করবে না। তবে ঈদের পাঁচদিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ