বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইকুয়েডরে বাস দুর্ঘটনায় তিন শিশুসহ অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো ১৯ জন। নিহতদের বেশির ভাগই কলম্বিয়ান নাগরিক। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন ভেনিজুয়েলান নাগরিকও রয়েছে। বাসটি ছিল কলম্বিয়ান পরিবহন কোম্পানির। বাসটির গন্তব্য ছিল কুইতো।

কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। অনুসন্ধান চলছে।

কুইটোর জরুরি কার্যনির্বাহী কমিটির প্রধান ক্রিস্টিয়ান রিভেরা টুইটারে বলেন, ‘আমাদের জরুরি উদ্ধারকারী দল উদ্ধারকাজে সহায়তার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা নিহতদের পরিবরের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

কুইটোর দমকল বিভাগের কর্মকর্তা ভেরোনিকা তোয়াপান্তা বলেন, ভোরবেলা পিফো ও পাপালাকটা শহর দুটির মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

দিক পরিবর্তন করতে না পেরে ছোট গাড়ীর সাথে ধাক্কায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

ট্রাম্প ইস্যুতে কাতারের আমিরকে এরদোগানের ফোন

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ