বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের প্রস্ততির অগ্রগতি হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমরা মিয়ানমার সফর করে দেখে এসেছি। রাখাইনে তারা রোহিঙ্গাদের জন্য অবকাঠামো তৈরি করছে। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের প্রস্তুতির অগ্রগতি হয়েছে।বললেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে আশাবাদী। রোহিঙ্গারা কবে নাগাদ ফিরতে পারবে, সে বিষয়ে কোনো সময়সীমা আমরা এখনই বলতে পারছি না। তবে উভয় পক্ষই এ নিয়ে কাজ করছে।
পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেন, প্রত্যাবাসন যেকোনো দেশের জন্যই খুব জটিল ও কঠিন একটি ব্যাপার, যা রাতারাতি করা সম্ভব নয়।

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য তারা (মিয়ানমার) কী করছে তা আমাদের দেখিয়েছে। আমি বলবো কিছু একটা হয়েছে।

তিনি বলেন, এখানে কিছু নির্দিষ্ট বিষয় উপস্থাপন করতে হবে, যাতে রোহিঙ্গারা তাদের মাতৃভূমিতে আত্মবিশ্বাস ও নিরাপদে ফিরতে পারে। এ কাজের জন্য কিছু সময় প্রয়োজন।

গত ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল চারদিনের সফরে মিয়ানমার যায়। সফর শেষে রোববার ঢাকায় ফিরে বাংলাদেশের প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে পররাষ্ট্র সচিব এম শহীদুল হকও ছিলেন।

২০১৭ সালের আগস্টে সেনা অভিযানের মুখে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের ঘটনা ঘটে। বর্তমানে বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের ইন্তেকাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ