বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বছরে আওয়ামী লীগের আয় ২০ কোটি ২৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ২০১৭ সালের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে নির্বাচন কমিশনেকে।

হিসাবে দেখা গেছে, দলটির আয় ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার ৪৩৬ টাকা আর ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার ৩১৯ টাকা।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ইসি ভবনে সচিব হেলালুদ্দীন আহমদের হাতে এই হিসাব তুলে দেয় আওয়ামী লীগের নেতারা।

হিসাব জামা দেয়ার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও গবেষণা সম্পাদক আফজাল হোসেনসহ অনেকে।

২০১৭ সালে আওয়ামী লীগ উদ্বৃত্ত হিসেবে দেখিয়েছে ৬ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ১১৭ টাকা।

দলের এসব আয়ের ‍উৎস নেতাদের মাসিক চাঁদা, জেলাভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফি, সংসদ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি (উপনির্বাচন), দলের পত্রিকা, সাময়িকী ও বই–পুস্তক বিক্রি, বিজ্ঞাপন (উত্তরণ), অনুদান, প্রাথমিক সদস্য ফরম বিক্রি, জেলা মঞ্জুরি ফি, পুরোনো কাগজ বিক্রি, ভবন নির্মাণের জন্য অনুদানসহ বিবিধ আয় দেখানো হয়েছে হিসেবে।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ