বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

দারিদ্র্য কমানোসহ একনেকে ৯ প্রকল্প অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শহরাঞ্চলে দারিদ্র্য কমাতে ৮২৬ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

এছাড়া ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনে খরচ করা হবে ৬৫৭ কোটি ৯৫ লাখ টাকা। শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ দুটিসহ ৯টি প্রকল্পে অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ জরিপ অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার ২৪ দশমিক ৩ ভাগ। আর অতি দরিদ্র মানুষের হার ১৩ ভাগের কাছাকাছি। দারিদ্র্যের হার গ্রামাঞ্চলের চেয়ে শহরে কম হলেও তা প্রায় ১৯ ভাগের মতো।

নগরীর দারিদ্র্যের হার কমাতে ৮২৬ কোটি ১২ লাখ টাকা ব্যয় করা হবে। এর ১২৮ কোটি টাকা দেবে সরকার, বাকিটা প্রকল্প সাহায্য। এর মাধ্যমে শহরের হত দরিদ্র পাঁচ হাজার পরিবারকে দেয়া হবে দুই রুমের আবাসন।

এছাড়া পানির সংযোগ, স্যানিটেশন, ড্রেনেজ, সংযোগ সড়ক এবং বর্জ্য ব্যাবস্থাপনাসহ আনা হবে বিভিন্ন নাগরিক সুবিধার আওতায় ।

সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, ডিজিটাইজেশেনের মাধ্যমে গ্রাহক সেবার মান বাড়াতে ডিপিডিসির আওতাধীন এলাকায় সাড়ে আট লক্ষ পঞ্চাশ হাজার স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হবে।

একনেক সভায় নবীবগর-আশুগঞ্জ-সড়ক উন্নয়ন, টাঙ্গাইল-দেলদুয়ার- জেলা মহাসড়ক উন্নয়ন সহ মোট ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়।

ইমরান খানকে শুভেচ্ছা; নতুন সম্পর্কের আশাবাদ সৌদির


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ