বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

জনগণের সাথে ভালো ব্যবহার করুন, নেতাকর্মীদের কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলীয় পরিচয়ে সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘দলে থেকে কেউ অনিয়ম করলে, তাদের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে।’

ওবায়দুল কাদের বলেছেন, আমরা উন্নয়ন করছি। আপনারা শুধু জনগণের সাথে থাকুন। তাদের সাথে ভাল ব্যবহার করুন। জনগণকে খুশি রাখুন। জনগণ খুশি থাকলেই আমাদের উন্নয়ন কর্মকাণ্ড স্বার্থক হবে।

ওবায়দুল কাদের বলেন, দলের পরিচয়ে সাধারণ মানুষের প্রতি অন্যায় আচরণ করলে তাকে ছাড় দেয়া হবে না। অনিয়মকারিদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করা হবে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। তারা শান্তি চায় না। দেশের উন্নয়ন চায় না। জনগণকে সাথে নিয়ে তাদেরকে নির্বাচনে প্রতিহত করা হবে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: আরও এক মামলায় খালেদার জামিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ