বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আপনাদের আ.লীগ হওয়ার দরকার নেই: পুলিশ বাহিনীকে কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এমন কাজ করবেন না যাতে সরকারের জন্য ইমব্যালেন্স হয়। আপনাদের আওয়ামী লীগ হওয়ার দরকার নেই। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে দায়িত্ব পালন করেছন তা আব্যাহত রাখবেন।

সোমবার রাতে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ আলোচনাসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মচারী হিসেবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবেন। দুষ্টের দমন করবে, শিষ্টের পালন করবে- এটাই পুলিশের কাজ হওয়া উচিত। পুলিশের কাছে আমাদের এটাই আশা-প্রত্যাশা।

‘এদেশে রাজনীতি সঠিক হলে সবকিছু সঠিক হবে’ মন্তব্য করে সরকারের এ মন্ত্রী বলেন, আমরা ঠিক হলে, পুলিশও ঠিক হয়ে যাবে। পুলিশকে অনেকে চাঁদাবাজ বলেন। রাজনীতিবিদরাও তো চাঁদাবাজি করেন। রাজনীতিবিদরা চাঁদাবাজি বন্ধ করলে পুলিশের চাঁদাবাজি বন্ধ হবে। পুলিশের কনস্টেবল চাকরি নিয়ে যারা কমিশন খায় তাদের আমি ঘৃণা করি।

আয়োজক সংগঠনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেসুর রহমান, র‍্যাব মহাপরিচালক (ডিজি) বেনজির আহমেদ প্রমুখ।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন

‘মাদরাসা শিক্ষার্থীদের আস্থা ও ভালোবাসার শক্ত ঘাটি হবে কওমি শিক্ষাঙ্গন’
মন্ত্রিসভায় পাস হলো কওমি আইন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ