বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

গুজব ছড়ানোর দায়ে ২১টি পোর্টাল শনাক্ত: আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘গুজব ছড়ানোর দায়ে ২১টি পোর্টাল শনাক্ত করা হয়েছে। যারা গুজব ছড়িয়েছে তাদের কাউকে পুলিশ ছাড় দেবে না।’

সোমবার (১৩ আগস্ট) পুলিশ সদরদপ্তরের মিডিয়া সেন্টার এক বিশেষ সংবাদ সম্মেলনে ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এসব কথা বলেন।

সাইবার অপরাধ মনিটরিং এর জন্য কেন্দ্রীয়ভাবে একটি সেল তৈরি করা হয়েছে জানিয়ে পুলিশ প্রধান বলেন, প্রতিটি জেলায় এই সেল তৈরি করে ‘পেট্রোলিংয়ের’ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশ থেকে আইডি ব্যবহার করে লাইভে এসে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে-এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিদেশে থাকুক আর যেখানেই থাকুক, দেশের আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটলে পুলিশ আইনের প্রয়োগ করবে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায়, তা করা হবে।

আইজিপি বলেন, ‘আমরা কিছু আইডি বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ করা হয়েছে। ফেসবুকের ফেক আইডিগুলো শনাক্ত করছি। কিন্তু যে কোনো নামে যেকোনো সময় সহজেই আইডিগুলো খোলা যায়।

তিনি বলেন, এ বিষয়ে আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও বসেছিলাম। তারা কিছু বিষয়ে সহায়তা দিতে সম্মতি দিয়েছে। আমরা আগে থেকেই ফেসবুকের একজন অ্যাডমিনিস্ট্রেটর আমাদের দেশে রাখার অনুরোধ করেছিলাম, এখনও বলছি। যাতে পুলিশ কোনো একাউন্টের বিষয়ে অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে।’

অারও পড়ুন: মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ