শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

সাহিত্যে নোবেল জয়ী ভিএস নাইপল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্রিনিদাদে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত নোবেলজয়ী ব্রিটিশ লেখক ভিএস নাইপল (৮৫) আর নেই।

শনিবার ভিএস নাইপলের স্ত্রী নাদিরা নাইপল বিষয়টি নিশ্চিত করেন।

২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক। স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ১৯৩২ সালের ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে অধ্যায়ন করেছেন। ইংল্যান্ডে স্থায়ী হলেও সারা দুনিয়াব্যাপী ঘুরে বেড়িয়েছেন নাইপল।

২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন ব্রিটিশ লেখক ভি এস নাইপল। নোবেলজয়ী এই লেখক ৩০টিরও বেশি বই লিখেছেন। ১৯৭১ সালে বুকার পুরস্কার এবং ২০১১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান ব্রিটিশ এই লেখক।

অারও পড়ুন: দেশের সাধারণ জনগণ ইনসাফভিত্তিক সমাজ চায়: আল্লামা কাসেমী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ