শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘ভিডিও ক্যামেরার মাধ্যমে চলন্ত গাড়ি মনিটরিং করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, সড়কে শৃঙ্খলা আনতে বিশ্বব্যাংকের অর্থায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ ৯২টি সড়ক ইন্টারসেকশনে জেব্রা ক্রসিং ও লেন সেপারেটর ডট সলিড রোড মার্কিং স্থাপন করা হবে।

তিনি বলেন, পথচারী পারাপার ২৯৪টি, সামনে বামে মোড় ৫০টি, ডানে মোড়/ইউটার্ন ৩২টি, বামে/ডানে/ইউটার্ন নিষেধ ৩০টি, বামে থাকুন/ উভয় দিকে চলুন ৩০টি, ফুটওভার ব্রিজ ব্যবহার করুন সাইনবোর্ড ৬৪টি, দিক নির্দেশনামূলক চিহ্ন ১০০টি অর্থাৎ মোট ৬০০টি ট্রাফিক সাইন স্থাপন করা হবে।

রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ছয়টি কোম্পানির অধীনে বাস চলবে বলেও তিনি জানান।

রোববার (১২ আগস্ট) দুপুরে হোটেল সোনারগাঁও এর ব্যালকনি হলরুমে মাসব্যাপী ক্লিন অ্যান্ড সেইফ মোবিলিটি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র এ কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষ (ডিটিসিএ) নির্বাহী পরিচালক রফিকুর রহমান, স্থপতি মোবাশ্বের হোসেন, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ ও ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও ঢাকা দক্ষিণের অন্যান্য কর্মকর্তা।

‘আমাদের পথ, আমাদের হাতেই নিরাপদ’- শীর্ষক স্লোগানে শুরু হয়েছে এ কার্যক্রম।

মেয়র আরও বলেছেন, জাইকার অর্থায়নে মহানগরীর চারটি ইন্টারসেকশনে অর্থাৎ গুলিস্তান (ফুলবাড়িয়া), পল্টন, মহাখালী ও গুলশান-১ এ ভেহিকুলার ইমেজ ডিটেক্টর ভিডিও ক্যামেরা স্থাপনের মাধ্যমে চলন্ত গাড়ির সংখ্যা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে।

পৃথক লেন অনুসরণ করে গাড়ি চালানোর পাইলট প্রকল্পের কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থপতি মোবাশ্বের বলেন, আইনের সঠিক প্রয়োগ হলে ছয় মাসের মধ্যে যানজট নির্মূল করা সম্ভব।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ