বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ট্রেনের আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রির শেষ দিন আজ রবিবার। গতকাল ছিল উপচে পড়া ভিড়। এ দিকে গতকাল শনিবার সার্ভারে ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার কমলাপুর ও চট্টগ্রামে রেল স্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হয়। আজ বিক্রি হবে ২১ আগষ্ট যাত্রার টিকিট। গত ৮ আগষ্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী জানান, গতকাল সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে সার্ভারে সমস্যা দেখা দেয়। পরে ঠিক হয়।

রেলওয়ে সূত্র মতে, এবার ২০ আগস্টের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আর এজন্য গতকাল টিকিট প্রত্যাশী মানুষের চাপও ছিল বেশি। তবে বুথের সংখ্যা কম হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে বুথের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

এদিকে সবাই স্বাচ্ছন্দে বাড়ি ফিরতে পারবেন বলে আশ্বাস দিয়েছে রেল কর্তৃপক্ষ। ১৮ আগস্ট থেকে চলবে ঈদ যাত্রার বিশেষ ট্রেন। এবারের ঈদে তিন লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
ঈদুল আজহা উপলক্ষে এবার প্রতিদিন কমলাপুর থেকে সারা দেশের উদ্দেশে ৬৬টি ট্রেন ছেড়ে যাবে। যার মধ্যে ৩২টি আন্তঃনগর, বাকিগুলো মেইল ও স্পেশাল সার্ভিস।

অপরদিকে আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ফিরতি আগাম টিকিট বিক্রি। সেদিন দেয়া হবে ২৪ আগস্টের টিকিট। এছাড়া ১৬ আগস্ট ২৫ আগস্টের, ১৭ আগস্ট ২৬ আগস্টের, ১৮ আগস্ট ২৭ আগস্টের ও ১৯ আগস্ট ২৮ আগস্টের ফিরতি টিকিট দেয়া হবে।

অারও পড়ুন: ঘরে বসে ট্রেনের অগ্রীম টিকেট কাটবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ