রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়িতে ধাক্কা দেয়ার অভিযোগে গ্রেপ্তার নিউ ভিশন পরিবহনের সেই বাসের চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক রুহুল আমীন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক ইউসুফ হোসেন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রোগী দেখতে শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এসেছিলেন। রোগী দেখে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীর গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পেছন দিক থেকে নিউ ভিশন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাসটি জব্দ করা হয়।

বাসটি মিরপুর থেকে মতিঝিলের দিকে যাচ্ছিল। তখন হেলপার ইব্রাহীম খলিল ইমন (২২) বাসটি চালাচ্ছিল। তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। ঘটনার পর চালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহীম খলিল ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ পরিদর্শক এখলাসুর রহমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা; চালাচ্ছিলেন হেলপার

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ