শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকরা অবস্থান করবে দেখি ঠেকাতে পারেন কিনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল বলেছেন, আমরা সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ওই দিন আমরা সমাবেশ করব। সমাবেশে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হবে। পরের দিন ১৬ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হবে। তার কার্যালয়ে সাংবাদিকরা অবস্থান করবে। দেখি ঠেকাতে পারেন কিনা।

আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দিয়েছেন তিনি।

বিক্ষোভে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (একাংশ), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাব এডিটর কাউন্সিল, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিক্ষোভ সমাবেশে অংশ নেয়।

মোল্লা জালাল বলেন, আমাদের দাবি একটাই আমরা নিরাপত্তা চাই। সাংবাদিকরা রাষ্ট্রের জন্য কাজ করে। তাই রাষ্ট্রের দায়িত্ব সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় ইতিমধ্যে আহত সাংবাদিকদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। কিন্তু আমাদের দাবি হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।

মোল্লা জালাল আরও বলেন, সাংবাদিকরা না লিখলে আপনারা বোবা হয়ে যাবেন। সাংবাদিকরা সেটি চান না।

এ সময় বিএফইউজের সহ-সভাপতি সৈয়দ ইসতিয়াক রেজা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় বাসের ধাক্কা খাওয়ার পরে এখনও নড়তে পাড়ছেন না। লাঠি ও হেলমেটধারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রীদের নিউজ বর্জন করব।

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ