বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

বাড্ডায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাড্ডায় চোর সন্দেহে নুর আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি রেস্টুরেন্ট কর্মীদের বিরুদ্ধে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খাঁন কিচেন নামে ওই রেস্টুরেন্টের ৬/৭ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

শনিবার ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিহত আলম বেরাইদ এলাকার খাঁন কিচেনের ভেতরে ঢুকলে কর্মীরা চোর সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধম পিটুনি দেয়। পরে আলমের মা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে ছাড়িয়ে বাসায় নিয়ে গেলে কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়।

নিহত আলমের স্ত্রীর নাম আকলিমা বেগম। ওই দম্পতির এক মেয়ে রয়েছে। আলমের বাবার নাম নুরু মিয়া এবং মায়ের নাম তাসলিমা বেগম।

তারা বলছেন, আলম পেশায় কসাই ছিলেন। আলমকে ডেকে নিয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। খাঁন কিচেনের ৬/৭জন কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

এবার লিখিতভাবে ক্ষমা চাইলেন ইমরান খান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ