বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

সার্ভারে ত্রুটি; এক ঘণ্টা বন্ধ ছিল টিকিট বিক্রি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সার্ভারে যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এক ঘন্টার জন্য  ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি বন্ধ ছিল। এতে লাইনে দাঁড়িয়ে থাকা টিকেট প্রত্যাশীরা ভোগান্তিতে পড়েন।

শনিবার সকাল ১০টা ২৩ মিনিটে সার্ভারে ত্রুটি দেখা দিলে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। প্রায় ৫৩ মিনিট পর সার্ভার সচল হলে বেলা সোয়া ১১টার দিকে আবার টিকিট বিক্রি শুরু হয়।

ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সার্ভারে ত্রুটির কারণে প্রায় ৫৩ মিনিট টিকিট বিক্রি বন্ধ ছিল। সমস্যা সমাধান হয়েছে। যথানিয়মে আবার টিকিট বিক্রি শুরু হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রচণ্ড চাপের কারণে সার্ভার ত্রুটি দেখা দিয়েছিল। তবে প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।

আজ শনিবার সকাল থেকে ঈদের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে ভিড় করে আছেন টিকিট প্রত্যাশীরা। গত চারদিন ধরে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। প্রতিদিনই টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল।

টিকিট বিক্রি বন্ধের  খবরে কাউন্টারের সামনে অপেক্ষায় থাকা টিকিট প্রত্যাশীরা হৈ-হল্লা শুরু করেন।

আজ ২০ আগস্টের টিকিট দেওয়া হচ্ছে। শুক্রবারের (১০ আগস্ট) মতো আজও মোট ৩৫টি আন্তঃনগর ট্রেনের জন্য ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি করা হবে বলে জানা গিয়েছিল। মোট ৩৫টি আন্তঃনগর ট্রেনের জন্য ২৬ হাজার ৮৯৫টি টিকিট বিক্রি হবে।

এবার ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হয়েছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত রয়েছে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে।

ঈদ উপলক্ষে ৯ জোড়া বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এর আগে গত মঙ্গলবার ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

আরও পড়ুন: ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা ১৬ আগস্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ