বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মসজিদ ভাঙ্গা ঠেকাতে চীনে আন্দোলনে নেমেছে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আওয়ার ইসলাম

চীনে সদ্যনির্মিত একটি মসজিদ ভেঙে ফেলার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। চীনের পশ্চিমাঞ্চলীয় নিংজিয়ায় এই মসজিদ অবস্তিত। এর প্রতিবাদে দেশটিতে সংখ্যালঘু হুই মুসলিমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মুসলিমদের অভিযোগ, ধর্মীয় অধিকার ক্ষুণ্ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। চীনা সরকার ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী দাবি করলেও সাম্প্রতিক বছরগুলোতে উগ্রসাম্প্রদায়িকতা ও সহিংসতা বৃদ্ধির অজুহাত দিয়ে মুসলিমদের ওপর নিপীড়ন করে আসছে। সেইসঙ্গে তাদের ধর্মীয় অধিকার কেড়ে নিচ্ছে।

গত শুক্রবার সরকারি এক নোটিসে জানানো হয়, মধ্যপ্রাচ্যের স্থাপত্য অনুকরণে বড় বড় একাধিক মিনার ও গম্বুজ সম্বলিত ওয়েইজু গ্র্যান্ড মসজিদ নির্মাণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি। এজন্য মসজিদটি উচ্ছেদ করা হবে ।

এমন সরকারি নির্দেশনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির মুসলিমরা ক্ষোভ প্রকাশ করেছে। সেইসঙ্গে স্থানীয় মুসলিমরাও এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে।

একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানাচ্ছে, মধ্যপ্রাচ্যের স্থাপত্য অনুকরণে করা গম্বুজ ও মিনার ভেঙে চীনা রীতিতে পুনঃস্থাপন করলেই তবে মসজিদটি রক্ষা পাবে এমন শর্তেও রাজি হয়নি মুসলিমরা।

এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শহরের মেয়র কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার মুসলিম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ দমন করতে সেখানে আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্যা ইন্ডিপেন্ডেন্ট

২০১৭ সালে সিরিয়ায় নিহত ৬৮,০০০ মানুষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ