বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ভারতে প্রাণভয়ে গ্রাম ছাড়তে হলো ৭০ মুসলিম পরিবারকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কাঁওয়ার যাত্রায় মহাদেবের মাথায় পানি ঢালতে মুসলিম গ্রামের মধ্য দিয়ে যাবেন হিন্দু ধর্মাবলম্বীরা।

গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় যেন কোনো সমস্যা না হয় এ জন্য ‘লাল কার্ড’ (সতর্কতা) জারি করা হয়েছে গ্রামের ২৫০টি মুসলিম পরিবারের প্রতি।

পুলিশের লাল কার্ড পাওয়ার পর নিরাপত্তার অভাবে ৭০টি পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। ভারতের উত্তরপ্রদেশের খইলাম গ্রামে এ ঘটনা ঘটেছে বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী কয়েকটি গণমাধ্যম।

খবরে বলা হয়েছে, এ বছর কাঁওয়ার যাত্রাকে কেন্দ্র বিতর্কে জড়িয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। তবে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই ২৫০ পরিবারকে আগাম সতর্ক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গত বছর গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় কাঁওয়ার যাত্রীরা সংঘর্ষ বাঁধে মুসলমানদের সঙ্গে। এরপর ২৫০ পরিবারের প্রতিটি থেকে একজন করে আটক করেছিল পুলিশ।

তবে গ্রামবাসীর দাবি, যাদের পুলিশ ‘লাল কার্ড’ দিয়েছে, তারা কেউই গত বছর সংঘর্ষের সঙ্গে যুক্ত নন। এমনকি তাদের অনেকেই সে সময় গ্রামে ছিলেন না। অহেতুকই তাদের আটক করেছিল পুলিশ।

আর এবার তাদের আগাম ‘লাল কার্ড’ দিয়েছে। তাই ভয় পেয়ে নিরাপত্তার অভাবে ৭০টি মুসলিম পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে।

স্থানীয় পুলিশ কমিশনার (গুন্ডাদমন শাখা) আরকে ভাটিয়া বলেন, লাল কার্ড আইনসম্মত নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

প্রতিটি গ্রামবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। অনেক পরিবার গ্রাম ছেড়েছে। সেটা সত্যিই চিন্তার ব্যাপার। কাঁওয়ার যাত্রা মিটে গেছে। আশা করছি তারা ফিরে আসবেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, আনন্দ বাজার পত্রিকা

উত্তর প্রদেশে মাদরাসা ছাত্রদের পোশাক পরিবর্তন করতে চাচ্ছে বিজেপি সরকার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ