বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর আরোপ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ওপর অবরোধ আর চীন ও রাশিয়ার পণ্যে শুল্ক বসানোর পর এবার তুর্কি পণ্যে দ্বিগুণ কর বসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নতুন সিদ্ধান্তে তুর্কি থেকে আমাদনি করা অ্যালুমিনিয়ামে ২০ শতাংশ ও স্টিলে ৫০ শতাংশ কর নির্ধারণ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।

শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি তুরস্ক থেকে আমদানি করা পণ্যে কর দ্বিগুণ করার নির্দেশ দিয়েছি। ডলারের বিপরীতে তুর্কি লিরার মূল্য কমার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প এ ঘোষণা দেয়ার কিছুক্ষণ পরই বিষয়টি নিয়ে ফোনালাপ করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান।

ডেইলি সাবাহ জানিয়েছে, দুই নেতার ফোনালাপে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে ফোনালাপের বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

সূত্র : ডেইলি সাবাহ

আরও পড়ুন: ১০০০ ফিলিস্তিনিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ সৌদির

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ