বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

বিএনপি এখন পরগাছা দল: নৌমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে উল্লেখ করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশে বিভিন্ন সময় অন্যদের আন্দোলনে প্রবেশ করে তারা শুধু উস্কানি দেয়। বিএনপি নেতা আমির খসরু মোবাইল ফোনে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে যে ষড়যন্ত্র করেছে তা আজ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে মাদারীপুর জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের উদ্যোগে ২শ’ ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে, কোটা আন্দোলন এমনকি বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা নিয়ে শেখ হাসিনা সরকার পতনের চেষ্টা চালাচ্ছিলো বিএনপি যা কখনই বাস্তবায়ন হবে না।

বিএনপি বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করে দাবী করে শাজাহান খান আরো বলেন, হেফাজতের আন্দোলনে বিএনপি বলেছিল শেখ হাসিনা সরকার ২ হাজার মানুষকে মেরে ফেলেছে। যা শুধুই মিথ্যাচার ছিল। দেশে সব আন্দোলনের ঘটনায় লন্ডনে বসে তারেক রহমান এসব ষড়যন্ত্রের নেতৃত্ব দেন। এমনকি অর্থ জোগান দিয়েছেন।

বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা কেউ যেন আর না দাঁড়াতে পারে এ বিষয়ে সবাইকে সর্তক থাকার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবানও জানান তিনি।

আরও পড়ুন: জাল নোট শনাক্ত করতে মোবাইল অ্যাপ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ