বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

বিএনপির সংলাপের প্রতি কোনো আগ্রহ নেই : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সংলাপের প্রতি কোনো আগ্রহ নেই এবং তারা সংলাপের নামে ছলনা করছে। তারা (বিএনপি) চায় সংঘাত। তারা বার বার সংঘাতের উস্কানি দিচ্ছে। বিএনপি ছদ্মবেশী বিধ্বংসী একটি রাজনৈতিক দল। তারা পারে না হেন কোনো কাজ নেই।

সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের বহুমুখী সমবায় সমিতি চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, তারা কোটা আন্দোলনের ওপর ভর করেছিল। সে আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলনের ওপর সওয়ার হতে চেয়েছিল। সেখানেও তারা ব্যর্থ হয়েছে।

ঐক্য পরিষদের সভাপতি বদরুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, শিক্ষা প্রতিমন্ত্রী কেরামত আলী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহম্মেদ খান, আইন মন্ত্রণালয়ের সচিব এ এস এস এম জহিরুল হক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মোশাররফ হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল।

সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন: এরশাদের সঙ্গে নির্বাচনী জোট করছে বাংলাদেশ খেলাফত মজলিস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ