বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে আইপিআই’র চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাংবাদিকদের ওপর ওপর হামলা–নির্যাতন বন্ধে ‘ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট’ (আইপিআই) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে।

বুধবার প্রধানমন্ত্রীর প্রতি লিখিত চিঠিতে সংস্থাটি প্রখ্যাত ফটোসাংবাদিক শহিদুল আলমকে গ্রেফতার করার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তার নিঃশর্ত মুক্তি দাবি করে সংস্থাটি লিখেছে, সাংবাদিকদের ওপর সম্প্রতি যে হামলাগুলো হয়েছে তাতে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলের সমর্থক ও তার সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের জড়িত থাকার কথা জানা গেছে।

১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে স্বাধীন সাংবাদিকতার ভূমিকা প্রধানমন্ত্রীকে স্মরণ করার আহ্বান জানিয়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে আইপিআই। বিভিন্ন দেশের সম্পাদক, সংবাদকর্মী ও সাংবাদিকদের নিয়ে গঠিত ‘ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউট’। তাদের সদর দফতর অস্ট্রিয়ার ভিয়েনাতে।

সংস্থাটি জাতিসংঘ, ইউনেস্কো ও কাউন্সিল অফ ইউরোপের ‘স্বীকৃত পরামর্শদাতা।’

আসামের নাগরিকপঞ্জি; আরেকটি গণহত্যা দেখবে কি বিশ্ব?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ