বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

চুক্তিতে গাড়ি চালানোর দায়ে ৫ পরিবহনের নিবন্ধন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে চুক্তিতে গাড়ি চালানোর অপরাধে পাঁচটি পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার বিকেলে এসব পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়।

নিবন্ধন বাতিল করা পরিবহন কোম্পানিগুলো হচ্ছে আজমেরী পরিবহন, সুপ্রভাত পরিবহন, স্কাই লাইন পরিবহন, ডিএমকে পরিবহন ও গাবতলী-সদরঘাট (সাত নম্বর রোড) পরিবহন। ঢাকায় এসব কোম্পানির প্রায় ৫০০ বাস ও মিনিবাস চলাচল করে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তদন্তে দেখা যায় এসব কোম্পানি মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে চুক্তিতে চালাচ্ছে। এ জন্য সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি জানান, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, মিরপুর ও মহাখালী এলাকায় মালিক-শ্রমিকদের চারটি দল পাহারা দিচ্ছে। যেসব পরিবহন চুক্তিতে গাড়ি চালাচ্ছে এবং ফিটনেস সনদ নেই, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে বৃহস্পতিবার থেকে চালকদের সঙ্গে চুক্তিতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। ফিটনেসবিহীন গাড়িও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এ সিদ্ধান্ত অমান্য করা হলে সমিতির সদস্যপদ বাতিল করার কথাও বলা হয়। ঢাকায় শিগগিরই সিটিং সার্ভিস সেবা চালু হবে বলেও জানায় সমিতি।

আরও পড়ুন: কাল থেকে কোনও গাড়ি চুক্তিভিত্তিক চলবে না : মালিক সমিতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ