বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

১৫ আগস্ট সব সরকারি হাসপাতালে চিকিৎসা বিনামূল্যে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে। দেশের সব কমিউনিটি ক্লিনিক ও সরকারি হাসপাতালকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভায় এই নির্দেশ দেন মন্ত্রী।

ওই দিন সরকারি সব হাসপাতালে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও রোগ নির্ণয় পরীক্ষা করা হবে। পাশাপাশি ২৪ ঘণ্টা খোলা থাকবে জরুরি ও অভ্যন্তরীণ বিভাগ।

এছাড়া ১৫ আগস্ট সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ এবং অধিদফতরগুলোতে মিলাদ মাহফিল ও আলোচনা সভাসহ সারা দেশে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আওয়ার ইসলাম/এটি

মুসলিম উম্মাহর ঐক্য বিষয়ে সৌদি আরব তাদের মিশন জারি রাখব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ