রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’

সিরীয় পরমাণুবিজ্ঞানী হত্যাকে স্বাগত জানালেন ইসরাইলি মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী ইয়াসরিল কার্টজ মঙ্গলবার সিরীয় পরমাণুবিজ্ঞানী হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এ হত্যার পেছনে ইসরাইল জড়িত আছে বলে যে খবর বেরিয়েছে, তা নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।

সিরীয় সরকারের অস্ত্র গবেষণাকেন্দ্রের প্রধান ছিলেন জেনারেল আজিজ আসবার। শনিবার তার গাড়িতে বোমা হামলা চালানো হলে চালকসহ তিনি নিহত হন।

দেশটির সরকারদলীয় দৈনিক আল ওয়াতান এ খবর নিশ্চিত করেছে। হামাপ্রদেশের ওই গবেষণা কেন্দ্রটিতে গত বছরের সেপ্টেম্বরে ও গত মাসে বোমা হামলা চালিয়েছিল ইসরাইল।

মধ্যপ্রাচ্যের একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার বরাতে সোমবার মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের এক খবরে জানিয়েছে, এ হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল ইসরাইল।

ইসরাইলি আর্মি রেডিওকে দেশটির গোয়েন্দাবিষয়ক মন্ত্রী বলেন, আমরা এ ধরনের প্রতিবেদনের বিষয়ে কোনো কথা বলছি না। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না।

কিন্তু আমি বলতে পারি, ওই ব্যক্তি রাসায়নিক অস্ত্র তৈরি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল। আমি নিশ্চিতভাবে তার মৃত্যুকে স্বাগত জানাই, বললেন ইসরাইলি মন্ত্রী।

হলি অার্টিসান মামলার চার্জশিট গ্রহণ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ