বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মগবাজারে চাপা দেয়া বাসের মালিকের জামিন, চালকের নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার মগবাজার ওয়্যারলেস গেইটের কাছে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে বাসচাপায় হত্যার অভিযোগে গ্রেপ্তার এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্করকে জামিন দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী তাকে জামিনের নির্দেশ দেন। একই আদালত ওই বাসের চালক ইমরান সরদারের জামিন আবেদন নাকচ করেন।

গতকাল মঙ্গলবার দুজনকে রিমান্ড শেষে আদালতে পাঠানোর পর একই আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন আবেদন শুনানির জন্য ‌আজ বুধবার দিন ধার্য করেন।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বলেন, এসপি গোল্ডেন লাইনের মালিক জুনায়েদকে জামিন দেওয়া হয়েছে।

আসামি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এই কারণে আগামী ধার্য তারিখ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে তাঁকে।

অন্যদিকে, চালকের জামিন নাকচ করা হয়েছে। শুনানির সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, মালিক ঘটনাস্থলে ছিলেন না। তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনার দায়-দায়িত্ব তার ওপর বর্তায় না।

গত ৩ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটের পাশে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাসের চাপায় সাইফুল ইসলাম রানা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ