রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু শান্তি আলোচনার মাঝেই ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা

স্ত্রীর সঙ্গে ঝগড়া, তিন সন্তানকে ব্রিজ থেকে ফেলে দিলেন বাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের ধরে নিজের তিন সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে দিলেন বাবা। এদের মধ্যে একজনের বয়স মাত্র তিনমাস। রোববার (০৪ আগস্ট) অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় এই ঘটনাটি ঘটেছে। তিনটি শিশুই পানিতে ডুবে মারা গেছে। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ভেঙ্কটেশ নামের ওই ব্যক্তি মদ্যপ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী অমরাবতী। এর আগেও ভেঙ্কটেশের বিয়ে হয়েছিল। সেই স্ত্রীর কোনো সন্তান না থাকায় অমরাবতীকে বিয়ে করেন তিনি। পুণিত, সঞ্জয়, রাহুল নামে তিন ছেলে আছে তাদের। এদের মধ্যে পুণিতের বয়স ছয় বছর। সঞ্জয়ের তিন বছর এবং রাহুলের বয়স মাত্র তিন মাস।

স্বামীর সঙ্গে ঘন ঘন ঝগড়ার কারণে তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে গিয়েছিলেন অমরাবতী। এরপর রোববার দুপুরে ভেঙ্কটেশ স্ত্রী ও সন্তানদের ফিরিয়ে আনতে যান। ফেরার পথে স্ত্রীর সঙ্গে ফের ঝগড়া শুরু হয় ভেঙ্কটেশের।

সে সময়ই একটি সেতু থেকে নদীর পানিতে তিন ছেলেকে ছুড়ে ফেলে দেন ওই ব্যক্তি। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। পুলিশকে অমরাবতী বলেন, কোনো বাবা যে নিজের সন্তানদের সঙ্গে এমনটা করতে পারে, এতটা নৃশংস হতে পারে, তা আমি কখনও ভাবতে পারিনি। স্থানীয় থানার অফিসার জানিয়েছেন, পলাতক ভেঙ্কটেশকে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির আমল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ