বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সৌদি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সহায়তায় দেশটির সেনাবাহিনী সৌদি আরবের জিজান প্রদেশের একটি সামিরক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় ইয়েমেনি সেনারা।  ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, জিজান প্রদেশের আল-খোবে এলাকার সামরিক ঘাঁটিতে গত সোমবার ওই হামলা চালানো হয়েছে।

সৌদি সেনাদের সমাবেশ লক্ষ্য করে ইয়েমেনি সেনারা ওই হামলা চালায়। তবে এতে হতাহত বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা হয় নি। হামলায় ইয়েমেনি বাহিনী ১৫০ কিলোমিটার পাল্লার জিলজাল-১ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

সৌদি আরবের একই প্রদেশের জাবাল আদ-দাউদ এলাকায় এর আগে ইয়েমেনি স্নাইপাররা এক সৌদি সেনাকে হত্যা করেছে।

এছাড়া, জাজান প্রদেশের আল-মাশআল সামরিক ঘাঁটিতে ইয়েমেনি স্নাইপারদের গুলিতে আরো তিন সেনা নিহত হয়েছে। পাশাপাশি আনসারুল্লাহ যোদ্ধাদের রকেট হামলায় সৌদি আরবের আস-সুদাইস ঘাঁটির একটি সামরিক যান ধ্বংস হয়েছে।

সূত্র: আল মাসিরা টিভি

যে কারণে কানাডার ওপর ক্ষিপ্ত সৌদি আরব?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ