বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

ভারতের রাষ্ট্রপতিকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে হত্যার হুমকি দিয়েছে কেরালার ত্রিশূরের চিরাক্কাল ভাগবতী মন্দিরের পুরোহিত।

জয়ারামন নামের ওই পুরোহিত কেরালা পুলিশের কন্ট্রোলরুমে ফোন করে এই হুমকি দেন বলে খবর। ফোন পাওয়ার পরে নড়েচড়ে বসে পুলিশ। ফোনকলের বিস্তারিত বিবরণ নিয়ে তদন্তে নামে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে ওই ফোনটি এক পুরোহিতের। পরে তাকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

ত্রিশূরের পুলিশ সুপার এম পি দীনেশ জানিয়েছেন, ওই ব্যক্তি যখন ফোন করে, তখন সে মদ্যপ অবস্থায় ছিল। হুশ ফেরার পর সে আর কিছুই মনে করতে পারছে না!

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আপাতত কেরালা সফরে রয়েছেন। তিনি বর্তমানে ত্রিবান্দ্রামে রয়েছেন। কেরালা বিধানসভার ৬০ বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে গণতন্ত্রের উৎসব নামক একটি অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে যোগ দিতেই কেরালা সফরে রাষ্ট্রপতি।

গো-রক্ষার নামে মুসলিম হত্যার নিন্দা জানালেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ