বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতির সঙ্গে বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতিকে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী।

আবদুল হামিদ এবং শেখ হাসিনার এই বৈঠকে সংসদীয় কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতির প্রেস সচিব।

এর আগে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে বঙ্গভবনে পৌঁছে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বঙ্গভবনে পৌঁছালে তাকেও ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি।

এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ